দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান নির্বাহী ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সচিব হওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের দেওয়া সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ডানা হোয়াইট। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে তিনি ঘোষণা করছেন, ডানা হোয়াইটকে যুক্তরাষ্ট্রের প্রেস সচিবের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
পোস্টে ট্রাম্প আরও বলেন, অপ্রকৃতস্থ বামপন্থিদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে এমন মানুষ প্রয়োজন। ডানা অন্য যেকোনো সময়ের চেয়ে সম্পূর্ণ আলাদা একজন প্রেস সচিব হবেন। তিনি ডানাকে দায়িত্বটি গ্রহণের আহ্বান জানান।
তবে ট্রাম্পের এক সহকারী দাবি করেছেন, তিনি প্রস্তাবটি নিয়ে রসিকতা করছিলেন। অন্যদিকে, এ বিষয়ে অবগত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন ডানা হোয়াইট।
ক্যারোলিন লেভিটের বিদায় এবং দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায় কেটি জাকারিয়ার বরখাস্ত হওয়ার পর নতুন প্রেস সচিব নিয়োগ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই ডানা হোয়াইটকে নিয়ে ট্রাম্পের এই পোস্ট সামনে আসে।
গুরুত্বপূর্ণ এই পদে উপযুক্ত ব্যক্তি খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প। বিশেষ করে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর তাঁর প্রশাসনের বিরুদ্ধে একাধিক তদন্ত শুরুর ঘোষণা দেওয়ায় প্রেস সচিবের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
যে আই